সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ইউপি চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেনের জানাযা আজ

ইউপি চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেনের জানাযা আজ

ইউপি চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেনের জানাযা আজ

লক্ষ্মীপুরের রামগতির উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের ৭ বারের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন আর বেঁচে নেই।

গতকাল শুক্রবার বিকাল ৫টা ১০ মিনিটের সময় ঢাকা শমরিতা হাসপাতালে তিঁনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে রেখে যান। তিঁনি চর আলেকজান্ডার ইউনিয়নের মুন্সী ফরহাদ আলী বাড়ির মুন্সী ফরহাদ আলীর বড় ছেলে।

অধ্যাপক আনোয়ার হোসেনের ছোট ভাই রামগতি-হাতিয়ার জোন কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, আমার ভাই দীর্ঘ ৪০বছর ধরে চর আলেকজান্ডার ইউনিয়নের ৭ বার চেয়ারম্যান ছিলেন। আজ দুপুর ২টায় জনতা বাজার বালুর চর স্কুল মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন হবে।

রাজনীতিবিদ, সমাজকর্মী, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং গভীরভাবে শোকাহত এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশ করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান

লক্ষ্মীপুরে আদালত থেকে ভুয়া আইনজীবী আটক

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com