সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
অনৈতিক কর্মকান্ডের অভিযোগে রায়পুরে হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

অনৈতিক কর্মকান্ডের অভিযোগে রায়পুরে হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

অনৈতিক কর্মকান্ডের অভিযোগে রায়পুরে হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

লক্ষ্মীপুরের রায়পুরে নিরাময় হাসপাতাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের মালিকসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারেক আজিজ এ আদেশ দেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে আদালত স্বপ্রণেদিত হয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা রুজু করে পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এসময় প্রতিষ্ঠানটির মালিক মিজান মুন্সি ও ডাঃ আসাদুজ্জামানসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা রুজুরও আদেশ দেয়া হয়।

জানা যায়, রায়পুর নিরাময় হাসপাতাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের মালিক মিজান মুন্সি ও ডাঃ আসাদুজ্জামানসহ কয়েকজন মিলে ওই প্রতিষ্ঠানে কর্মরত নারী স্টাফদের সাথে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে। সম্প্রতি আপত্তিকর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আদালত স্বপ্রণেদিত হয়ে এ আদেশ দেন।

তবে এবিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়ার সাথে কথা বলা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com