সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর পৌরসভার ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর পৌরসভার ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর পৌরসভার ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর পৌরসভার একশত ১৫ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৯২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২২জুন) দুপুরে পৌর শহরে “জনতার ঘরে” লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এ বাজেট ঘোষণা করেন। এটি লক্ষ্মীপুর পৌরসভার ৪৫তম বাজেট।

জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্মীপুর পৌরসভায় ১১৫ কোটি ৮ লাখ ৮৩ লাখ ৯২৬ টাকার মধ্যে ৪৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব খাতে ও উন্নয়ন খাতে ৭০ কোটি ২৫ লাখ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া প্রারম্ভিক স্থিতি ৮৫ লাখ ৩৩ হাজার ৯২৬ টাকা ধরা হয়েছে।

এদিকে বাজেটে ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৭২ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। উদ্ধৃত্ত বাজেট ধরা হয়েছে ৩৬ লাখ ৫১ হাজার ৬২৬ টাকা।

পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বাজেট সভায় বলেন, নিজস্ব জমি না থাকায় পৌর ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া যাচ্ছে না। একই সমস্যায় ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপন ও পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসন প্রকল্পও বাস্তবায়ন করা যাচ্ছে না। এজন্য পৌরসভার প্রায় ৫ একর ভূমির প্রয়োজন বলেও দাবি করেন তিনি।

এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি মোহাম্মদ উল্যা, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল।

অনুষ্ঠানে পৌরসভার নাগরিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় জেলায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com