সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
‘পদ্মা সেতু’ উদ্বোধনে লক্ষ্মীপুরে নানা আয়োজন

‘পদ্মা সেতু’ উদ্বোধনে লক্ষ্মীপুরে নানা আয়োজন

‘পদ্মা সেতু’ উদ্বোধনে লক্ষ্মীপুরে নানা আয়োজন

নানা বর্ণাঢ্য আয়োজন, রং বেরংয়ের বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে লক্ষ্মীপুর থেকে স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করলেন লক্ষ্মীপুরবাসী। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদ্মা সেতু’র শুভ উদ্বোধন করেন।

শনিবার “পদ্মা সেতু” উদ্বোধনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জমকালোভাবে সাজানো হয় জেলা স্টেডিয়াম মাঠ। এ মাঠ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুরবাসী উপভোগ করেন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দের নিমন্ত্রণে এ পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, সদর উপজেলার পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম এ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহিম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ আরো অনেকে।

এসময় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সকল শ্রেণির জনসাধারণ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com