সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে রফিকুল ইসলাম বাবলু নামে এক সৌদি প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের নুর বক্স সওদাগর বাড়ীতে এঘটনা ঘটে। এসময় মুখোশধারী ডাকাতদলের হামলায় প্রবাসীর বাবা আনোয়ার হোসেন আহত হয়েছেন। রফিকুল ইসলাম বাবলূ নুর বক্স সওদাগর বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে।

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ও চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন ঘটনাস্থলে যান।

প্রবাসীর বাবা আনোয়ার হোসেন জানান, মা, দুই নাতিন ও স্ত্রীকে নিয়ে প্রতিদিনের মতো তিনি ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে তিনি শব্দ পেয়ে দেখতে পান পিছনের দরজা ভেঙ্গে ৭/৮ জন মুখোশধারী ঘরে প্রবেশ করে। এসময় শোর চিৎকার করলে তাকে মারধর করে পরিবারের অন্য সদস্যদের অস্ত্র দিয়ে জিম্মি করে ফেলে। প্রায় ঘন্টাখানেক ডাকাতিকালে তারা ঘরে থাকা নগদ ডলার ও সৌদি রিয়াল আনুমানিক বাংলাদেশী ছয় লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার লুট করে চলে যায়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, বিষয়টি তদন্ত চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com