সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে হাউজিং ব্যবসায়ী আহছান উল্ল্যাহর বিরুদ্ধে। লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের মুক্তিযোদ্ধা শহীদ আলী আজ্জমের বাড়ীতে এঘটনা ঘটে। আহছান উল্ল্যাহ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের হাবিব উল্ল্যাহর ছেলে।

মুক্তিযোদ্ধা শহীদ আলী আজ্জমের ভাই মোঃ শাহজাহান জানান, ছয় ভাই বোন আর মা বাবাকে নিয়ে তাদের সংসার। মুক্তিযুদ্ধের সময় তাঁর বাবা আলী আহাম্মদ ও ভাই আলী আজ্জমকে হানাদার বাহিনী হত্যা করে, পরে লাশ গুম করে ফেলে। পরে সরকার তাদের পরিবারকে শহীদ উপাধিতে ভূষিত করেন। মুক্তিযোদ্ধা শহীদ পরিবার হিসেবে তাঁদের মা তাফিয়া খাতুনকে ভিপিএসসি ৯-১০/১৯৬৭-৬৮নং নথিতে দক্ষিণ হামছাদী মৌজায় ২৫নং জেএল এ ২১০৩, ২১১১,২১১২, ২১১৩, ২১১৪ ও ২১১৬ দাগে ৬৭ শতক সম্পত্তি দেন সরকার। দীর্ঘ ৩৫ বছর ধরে ওই সম্পত্তিতে বসতঘর নির্মাণসহ ফলফলাদির গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছেন মুক্তিযোদ্ধা পরিবারটি।

এদিকে মুক্তিযোদ্ধা পরিবারটির দাবি, স্থানীয় হাউজিং ব্যবসায়ী আহছান উল্ল্যাহ কখনো সালিশ, কখনো জমি পরিমাপের নামে আর্থিক ও মানসিকভাবে হয়রানি ও মামলাসহ নানাভাবে তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। তারা প্রশাসনের কাছে ন্যায় বিচার চান।

ব্যবসায়ী আহছান উল্ল্যাহ জানান, সরকার মুক্তিযোদ্ধা শহীদ পরিবারটিকে ৬৭ শতক সম্পত্তি দিয়েছেন। এই সম্পত্তি নিয়ে বিরোধের কোনো সুযোগ নেই। তবে তিনি তার ন্যায্যা পাওনা বুঝে নিতে চান।

স্থানীয় চেয়ারম্যান মীর শাহআলম জানালেন, সরকার মুক্তিযোদ্ধা শহীদ পরিবারটিকে ৬৭ শতক সম্পত্তি দিয়েছেন। আহসান কোম্পানি তার সম্পত্তির হিসেব মেলাতে পরিমাপ করতে চান, এছাড়া অন্য কিছু না।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com