সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সড়ক দখল করে বাস স্ট্যান্ড, ঝুঁকিতে শিক্ষার্থীসহ জনসাধারণ

লক্ষ্মীপুরে সড়ক দখল করে বাস স্ট্যান্ড, ঝুঁকিতে শিক্ষার্থীসহ জনসাধারণ

লক্ষ্মীপুরে সড়ক দখল করে বাস স্ট্যান্ড, ঝুঁকিতে শিক্ষার্থীসহ জনসাধারণ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস আল-আরাফাহ পরিবহন রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক দখল করে জনসাধারণকে ভোগান্তিতে ফেলেছে। সম্প্রতি ওই পরিবহনটির খিলবাইচা টিকেট কাউন্টারকে জরিমানা করে ট্রাফিক পুলিশ। এদিকে সড়কে এভাবে বাস স্ট্যান্ড দিয়ে ভোগান্তিতে ফেলায় ক্ষুব্ধ এ সড়কে যাতায়াতকারীরা।

জানা যায়, রামগঞ্জ উপজেলার পানপাড়া থেকে ঢাকা ও ঢাকা থেকে পানপাড়া পর্যন্ত চলাচল করে আল আরাফাহসহ একাধিক যাত্রীবাহী বাস। সম্প্রতি শুধুমাত্র আল আরাফাহ বাসটি সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইচা এলাকার স্থানীয় আরিফ হোসেন একটি কাউন্টার দিয়ে সড়কেই বাসগুলো রেখে ব্যবসা শুরু করে। ফলে আঞ্চলিক এ সরু রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েকটি বাজারের যাতায়াতকারীরা এ পথে এখন আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয়। এতে করে ভোগান্তি আর আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীসহ পালেরহাট বাজার ও লক্ষ্মীপুর রামগঞ্জ এ যাতায়াতকারীরা।

এব্যাপারে কাউন্টার ম্যানেজার আরিফ বলেন, সব ম্যানেজ করেই কাউন্টার চালাচ্ছি।

ট্রাফিক পুলিশের টিআই প্রবীর কুমার জানান, কাউন্টার ম্যানেজার আরিফকে সতর্ক করে দেয়া হয়েছে। এসময় সড়কে যাত্রীবাহী গাড়ি রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com