সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে লক্ষ্মীপুরে আলোচনা সভা

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে লক্ষ্মীপুরে আলোচনা সভা

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে লক্ষ্মীপুরে আলোচনা সভা

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর ছাত্রলীগ। সোমবার বিকালে সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পালেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়।

সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি।

সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুবেল হোসেন রাজুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবিন ভূঁইয়া, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব বেলাল ক্বারী, হামছাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আশরাফুল আলম, মহিলা নেত্রী ফরিদা ইয়াছমিন লিকা, বশিকপুর ইউনিয়ন যুবলীগ নেতা মশিউর রহমান নিশান পাটোয়ারী ও পার্বতীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু শ্যামল মজুমদারসহ আরো অনেকে।

এসময় গ্রেনেড হামলায় আহত ও নিহতের স্মরণে আলোচনা করেন বক্তারা। পরে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com