সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হত্যাকান্ড, ৩৭ আসামি খালাস

রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হত্যাকান্ড, ৩৭ আসামি খালাস

রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হত্যাকান্ড, ৩৭ আসামি খালাস

লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা মামলায় সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় ৩৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। খালাসপ্রাপ্তরা সবাই উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

খালাসপ্রাপ্তরা হলেন, রায়পুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল আলম আলমাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, বিএনপি নেতা নাজমুল আলম নাজু, কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ ৩৭ জন।

বিবাদী পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় উদ্দেশ্যেমূলকভাবে ৩৭ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষীরা কেউই অভিযোগ করেননি। তারা আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন। এতে আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন যুবদলের সদস্য মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে ৪২ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণে আদালতে অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়নি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com