সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শ্রমিকলীগের আলোচনা সভা ও গণভোজ

লক্ষ্মীপুরে শ্রমিকলীগের আলোচনা সভা ও গণভোজ

লক্ষ্মীপুরে শ্রমিকলীগের আলোচনা সভা ও গণভোজ

“দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও” এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীপুর শাখা। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মোঃ ইউসুফ পাটোয়ারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সংগঠনটির সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সাহাব উদ্দিন মিয়া।

এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, জেলা জর্জ আদালতের পিপি এডভোকেট জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

এসময় দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে আন্দোলন সংগ্রামে একত্রে কাজ করার জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়। শোকের মাসে বিএনপির অরাজকতা ও নাশকতা প্রস্তুতি নসাৎ করতে শ্রমিকলীগ মাঠে কাজ করার আহ্বান জানান বক্তারা।

পরে জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীপুর জেলা শাখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া চেয়ে সহস্রাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে গণভোজের আয়োজন করে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com