সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
অভিমানী শিক্ষার্থীকে ডিজিটাল সেবায় ফিরিয়ে আনলো লক্ষ্মীপুরের এসপি

অভিমানী শিক্ষার্থীকে ডিজিটাল সেবায় ফিরিয়ে আনলো লক্ষ্মীপুরের এসপি

অভিমানী শিক্ষার্থীকে ডিজিটাল সেবায় ফিরিয়ে আনলো লক্ষ্মীপুরের এসপি

চৌদ্দ বছর বয়সী মাহমুদুল হাসান। পড়াশুনা করেন লক্ষ্মীপুর শহরের আল-মুঈন ইসলামী একাডেমী মাদ্রাসায়। ওই মাদ্রাসার এক শিক্ষকের সাথে অভিমান করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান হাফেজ এই শিক্ষার্থী। মাদ্রাসা কর্তৃপক্ষ লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের কাছে ছুটে আসেন। এর আগে গেলো রোববার (৩০ অক্টোবর) ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে যান।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থী হাফেজ মাহমুদুল হাসান আল-মুঈন ইসলামী একাডেমী মাদ্রাসার একজন ছাত্র। ওই মাদ্রাসার একজন শিক্ষকের সাথে অভিমান করে কাউকে কিছু না বলে রোববার সে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নিরুপায় হয়ে পুলিশ সুপারের কাছে ছুটে যান মাদ্রাসার দায়িত্বশীলরা। এসময় শিক্ষার্থীকে খুঁজে পেতে সহযোগিতা ও নিজের দায়িত্ববোধের কথা তুলে ধরেন এসপি। ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার (৩ নভেম্বর) শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিশুর অভিভাবকের কাছে তুলে দেন এসপি মোঃ মাহফুজ্জামান আশরাফ।

লক্ষ্মীপুর জেলা পুলিশের তথ্যমতে, নিখোঁজ শিশুটিকে বাংলাদেশ পুলিশের ডিজিটাল সেবার মাধ্যমে ঢাকা কাওরান বাজার এলাকা হতে উদ্ধার করা হয়েছে।

এদিকে পুলিশের এধরনের মানবিক কাজ ও দ্রুত সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন খুঁজে পাওয়া শিশুটির পরিবার ও স্বজনরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com