সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে নিখোঁজ হওয়া ট্রলারের ইঞ্জিন মেস্তরির মৃতদেহ উদ্ধার

রামগতিতে নিখোঁজ হওয়া ট্রলারের ইঞ্জিন মেস্তরির মৃতদেহ উদ্ধার

রামগতিতে নিখোঁজ হওয়া ট্রলারের ইঞ্জিন মেস্তরির মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতির মাছ ধরার ট্রলার ঘাটে নোঙর করার সময় সুকানের আঘাতে খালে পড়ে স্রোতে তলিয়ে যায় জুলফিকার আলী ভূট্টো (৩৫) নামে এক যুবক। দুইদিন পর মেঘনা নদীর একটি চরে তার মৃতদেহ পাওয়া যায়।

নৌ-পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রোববার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে।এরআগে সকালে রামগতির মেঘনা নদীর চর লক্ষ্মী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

গত শুক্রবার (২ জুন) দুপুরে রামগতির মেঘনা নদীর ব্রীজঘাটে পড়ে নিখোঁজ হয় জুলফিকার। সে জেলার কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট ইউনিয়নের চর ফলকন গ্রামের মৃত মাখফুজুল হকের ছেলে। মেঘনা নদীতে মাছ শিকারে নিয়োজিত আল্লাহ মালিক নামে একটি ট্রলারের ইঞ্জিন মেস্তুরি ছিল জুলফিকার।

রামগতি বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার দুপুরে মেঘনা নদী সংলগ্ন ব্রীজঘাটের একটি খালে আল্লাহ মালিক নামক মাছ ধরার ট্রলারটি নোঙর করে। এ সময় ট্রলারের সুকান ছিঁড়ে পড়ে ইঞ্জিন মেস্তুরি জুলফিকার আলী ভূট্টোর মাথায় আঘাত লাগে। এতে সে খালে পড়ে যায়। তীব্র স্রোত থাকায় খালের পানিতে তলিয়ে যান তিনি। নৌ-পুলিশ এবং স্থানীয় লোকজন তার তল্লাশি চালালেও তাকে উদ্ধার করা যায়নি। রোববার (৪ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলের অদূরে চরলক্ষ্মী মেঘনা নদীতে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করা হয় এবং তার পরিবারকে খবর দিলে মৃতদেহ শনাক্ত করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই তার স্ত্রী কমলা বেগমের কাছে হস্তান্তর করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com