সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বীর মুক্তিযোদ্ধা আবদুজ্জাহেরের জানাজা সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা আবদুজ্জাহেরের জানাজা সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা আবদুজ্জাহেরের জানাজা সম্পন্ন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবদুজ্জাহের (জাহের কমান্ডার) (৬৮) মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তিঁনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল সোমবার বিকেল তিনটায় গুচ্ছগ্রাম জামে মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় রামগতি থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক সৈয়দ আমজাদ হোসেন। পরে, জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্তে গুচ্ছগ্রাম কবরস্থানে তাঁর লাশ দাপন করা হয়। তিঁনি দীর্ঘদিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন চিকিৎসাধীন অবস্থায়  সোমবার রাতে মারা যান।
তাঁর মৃত্যুতে জানাজায় উপস্থিত হয়ে রামগতি – হাতিয়া অঞ্চলের যুদ্ধকালীন জোন কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহনকারী সেই আবদুজ্জাহের যাকে রণাঙ্গনে দেখে তিনি বলেছিলেন এই ছোট্ট ছেলেও দেশ স্বাধীনের জন্য প্রান দিবে। ভাগ্যের জোরে বেঁচে গেলেও আজ তার মৃত্যু হয়। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় জানাজায় উপস্থিত রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ প্রমুখ।
মিসু সাহা নিক্কন/বার্তা-11-23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com