সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

রামগতিতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

রামগতিতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় গলায় ফাঁস দিয়ে মো. আজাদ (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার ভোরে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা গ্রামের আবদুল হাসিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

মো. আজাদ ওই গ্রামের আবদুল হাসিমের বড় ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এবিষয়ে পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চর পোড়াগাছা ইউনিয়নের ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা স্বপরিবারে ঢাকায় থাকেন। গত শনিবারে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। কেন এমন আত্মহত্যা করলো প্রাথমিকভাবে কিছুই ধারনা করা যাচ্ছে না।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে।

 

মিসু সাহা নিক্কন/বার্ত-11-23

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com