সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে রিক্সাচালকের বসতঘর পুড়ে ছাই!

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে রিক্সাচালকের বসতঘর পুড়ে ছাই!

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে রিক্সাচালকের বসতঘর পুড়ে ছাই!

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্রসহ একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা চরগাজী ইউনিয়নে মোহাম্মদপুর এলাকার রিক্সা চালক আব্দুল আজিজ মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আসার আগেই মুহুর্তে আগুনের লেলিহান শিখা বসত ঘরের সবকিছু ভস্মিভুত হয়ে যায়। এতে নগদ অর্থ, সকল আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান বাড়ির লোকজন।

ক্ষতিগ্রস্ত রিক্সা চালক আব্দুল আজিজ বলেন, আগুনে মাথা গোজার একমাত্র বসতঘর এবং কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সমাজের বিত্তবানদের সহযোগিতা না পেলে আমি চলবো কেমনে কিছুেই বুঝতে পারছি না। সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

মিসু সাহা নিক্কন/বার্তা-12-23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com