সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ

রামগতিতে মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ

0
Share

রামগতিতে মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ

‘সাসেটইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প’ এর আওতায় এবং রামগতি উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মৎস্য আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক মাস ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ শেষ হয়। এতে সাগরের মাছধরার নৌকার সারেং, মাঝি, ইঞ্জিন চালক, বোট মালিক অংশ নেয়। কয়েকটি ধাপে মোট ২৫০ জন প্রশিক্ষনার্থী এ প্রশিক্ষণ নিয়েছেন।

মৎস্য অধিদপ্তরের ‘সাসেটইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প’ এর আওতায় এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপ-প্রকল্প পরিচালক ফারহানা লাভলী, জেলা মৎস্য কর্মকর্তা জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন , উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মেরিন ফিশারিজ অফিসারসহ প্রমুখ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন,  মাছ আহরণের পর ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত প্রায় ২০-৩০ শতাংশ মাছ নষ্ট হয়। এই আহরনোত্তর ক্ষতি কমানোই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য । কয়েকটি ব্যাচে এ উপকূলীয় উপজেলার মোট ২৫০ জেলেকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

মিসু সাহা নিক্কন/বার্তা-01-04

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com