সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে নব নির্বাচিত এমপিকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা

রামগতিতে নব নির্বাচিত এমপিকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা

রামগতিতে নব নির্বাচিত এমপিকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা নির্বাচিত এমপিকে রামগতিতে সংবর্ধনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ২য় বারের মতো নির্বাচিত এমপিকে রামগতিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন এমপিকে অনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হয়।

রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের নব-নির্বাচিত স্বতন্ত্র এমপি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন।

সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবু সায়েদের প্রাণবন্ত সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আশ্রাফ আলী সারু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু নাছের, জেলা পরিষদের সদস্য মেজবাহ উদ্দিন হেলাল সহ প্রমুখ।

নব-নির্বাচিত এমপি আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, উপকূলীয় এ রামগতি উপজেলাকে শিক্ষিত, স্মার্ট ও একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করতে চাই। উপজেলাবাসীর দীর্ঘদিনের আকাঙ্খিত নদী রক্ষা বাঁধের কাজ তড়িৎ গতিতে কাজ হবে, গ্রামীণ জনপদের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন হবে বলে সকলের কাছে ওয়াদা করেন তিনি। এজন্য দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতা এবং দোয়া কামনা করেছেন।

 মিসু সাহা নিক্কন/বার্তা-03-24

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com