সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত রামগতিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

“দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪।

রবিবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার  কার্যালয়ের আয়োজনে সকালে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া, বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলামের উপাস্থাপনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সিপিপি প্রতিনিধিগণ সহ প্রমুখ ।

এসময় সিপিপি সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অন্যদিকে সিপিপি টিম লিডার মীর খবির উদ্দিনের নেতৃত্বে এবং বড়খেরী ও চরগাজী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে রামগতি বাজারে একটি  বর্নাঢ্য র‌্যালি বের করে।

মিসু সাহা নিক্কন/24/03

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com