সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিলে উপজেলা কমিশনার পদে আবু সায়েদ নির্বাচিত

রামগতি উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিলে উপজেলা কমিশনার পদে আবু সায়েদ নির্বাচিত

36
Share

রামগতি উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিলে উপজেলা কমিশনার পদে আবু সায়েদ নির্বাচিত বাংলাদেশ স্কাউট রামগতি উপজেলা কমিশনার পদে ভোট গ্রহণ উৎসব

বাংলাদেশ স্কাউট রামগতি উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিলে উপজেলা কমিশনার পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

স্কাউটের অন্যান্য পদগুলো বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও কমিশনার পদে চলে ভোট কার্যক্রম। ভোটে কমিশনার পদে প্রার্থী হন ২ (দুই) জন প্রতিদ্বন্দিতায় অংশ নেওয়া প্রার্থীরা হচ্ছেন, আলেকজান্ডার মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন এবং মধ্য আলেকজান্ডার-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সায়েদ।

প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দিদার হোসেন।

ভোট পরিদর্শনে যান স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম আবদুল্লাহ বিন শফিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) রূপাঞ্জলী কর, সহকারী  শিক্ষা কর্মকর্তা (এটিও) হরিদাস সরকার, আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল ইসলাম, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের প্রোগ্রামার কবির আহমদ প্রমূখ।

আবু সায়েদ ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হন, অপরদিকে রিয়াজ উদ্দিন পান ৪৯ ভোট। মোট ভোটার সংখ্যা ২৭১, এতে ভোট দেন ২৫৬ জন। ভোট দানে বিরত থাকেন ১৫ জন ভোটার। ভোটে অংশ গ্রহনকারীরা হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রধানগন ও স্ব-স্ব বিদ্যালয়ের একজন করে কাব সদস্য।

 

 

 

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com