সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
উপকূলের সাড়ে ৩ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

উপকূলের সাড়ে ৩ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

উপকূলের সাড়ে ৩ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ মওসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকূলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে এ প্রণোদনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মজিবুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মজিবুর রহমান বলেন, উপকূলীয় এ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৩ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ এবং ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকূলের কৃষকদের জন্য এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকেরা যাতে নিরবচ্ছিন্নভাবে চাষাবাদ চালিয়ে যেতে পারেন, এ জন্য কৃষি বিভাগ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করেছে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com