সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে নির্মাণকাজ শেষ না হতেই সড়কে ধস

রামগতিতে নির্মাণকাজ শেষ না হতেই সড়কে ধস

রামগতিতে নির্মাণকাজ শেষ না হতেই সড়কে ধস

লক্ষ্মীপুরের রামগতিতে নির্মাণকাজ শেষ না হতেই সড়কে অন্তত দুটি স্থান ধসে পড়েছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোটবড় গর্ত। সড়কের দুই পাশে ধরেছে ভাঙন। সামান্য বৃষ্টিতে জমে যায় পানি। এতে করে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের লোকমান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কটির এমন বেহাল অবস্থা।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ করায় নির্মাণকাজ শেষ না হতেই সড়কে ধস দেখা দিয়েছে। যেভাবে সড়কের কাজ হওয়ার কথা ছিল, সে অনুযায়ী নির্মাণকাজ হয়নি। ফলে সড়ক ধসে গেছে। এখন সাঁকো দিয়ে সড়ক পারাপার করতে হচ্ছে। তবে সংশ্লিষ্টদের দাবি, কার্যাদেশ মেনেই সড়কের নির্মাণকাজ করা হচ্ছে।

এলজিইডি’র উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের প্রথম দিকে সড়কের নির্মাণকাজ শুরু হয়। গত অর্থ বছরে ৬৯ লাখ ৩৮ হাজার ৬১৯ টাকা ব্যয়ে ৩৪৮ মিটার দৈর্ঘ্য ও ১২ ফিটের পাকা সড়ক নির্মাণ করতে দরপত্র আহ্বান করা হয়। সড়কটির কার্পেটিং করার কাজ এখনো শেষ হয়নি। মেকাডম করার অল্পকিছু দিনের মধ্যেই সড়কটি ধসে পড়ে।  

এলজিইডি’র উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় বলেন, কার্যাদেশ মেনেই সড়কের নির্মাণকাজ করা হচ্ছে। সড়কটির কাজ এখনো চূড়ান্ত পর্যায়ে শেষ হয়নি। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এমনটি হয়েছে। সড়কটি মেরামত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে, দ্রুত তা সামাধান হয়ে যাবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com