সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ‘মা ও শিশু স্বাস্থ্যের টেকসই উন্নয়ন’ বিষয়ক সভা

রায়পুরে ‘মা ও শিশু স্বাস্থ্যের টেকসই উন্নয়ন’ বিষয়ক সভা

রায়পুরে ‘মা ও শিশু স্বাস্থ্যের টেকসই উন্নয়ন’ বিষয়ক সভা

raipurতাবারক হোসেন আজাদ: ‘মা ও শিশু স্বাস্থ্যের টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মার্কেটিং ইনোভেশন ফর হেল্্থ’র এক উপজেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, ডাক্তার, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত ইউএসএআইডি ও এসএমসি এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালায় মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য ও শিশুর প্রতিপালন, গর্ভবতী নারীর সেবা ও পরামর্শ, মৃত্যু হার কমানো, যক্ষা প্রতিরোধ ও ব্যবস্থাপনা, নিরাপদ মাতৃত্ব, বয়:সন্ধিকালীন স্বাস্থ্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোস্তফা খালেদ আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া, ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. খায়রুল বাসার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প.প. কর্মকর্তা নূর মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক সাইদুল হক ভূঁইয়া। সমন্বয় করেন ব্র্যাক কর্মসূচী সংগঠক মাহবুব হোসাইন মামুন, অতিষ কুমার বিশ্বাস ও মাঠ সংগঠক জেসমিন আক্তার।

সংশ্লিষ্টরা জানান, মার্কেটিং ইনোভেশন ফর হেল্্থ এর আওতায় রায়পুরে উদ্দীষ্ট হিসেবে ৪৭ হাজার ৬শ’ ৬জন ১৫-৪৯ বছর বয়সী সক্ষম দম্পতি, ২৮হাজার ৫শ’ ৬৩জন ০-৫ বছর বয়ষী শিশু পালনকারী, ২৩হাজার ৮শ’ ৩জন বিবাহীত নারীর স্বামী, ১৬হাজার ৮৭৫জন ১৩-১৯ বছর বয়সী ছাত্র-ছাত্রী, ১হাজার ৬শ’ ৬০জন স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, ২শ’ ৩জন কমিউনিটি বার্থ হেল্পার ও ২শ’ ৫০জন কারখানা শ্রমিককে নির্ধারণ করে এ প্রকল্পটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com