সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে মেয়র এম এ তাহেরকে সংবর্ধনা

কমলনগরে মেয়র এম এ তাহেরকে সংবর্ধনা

কমলনগরে মেয়র এম এ তাহেরকে সংবর্ধনা

মেয়র তাহেরনিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ তাহেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড

কাউন্সিল এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।

হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন।

এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সদস্য ও স্থানীয় সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম শিমুল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুল ইসলাম, জেলা যুব লীগের আহ্বায়ক সৈয়দ আহমেদ পাটোয়ারী, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, পাটারিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ই¯্রাফিল, কমলনগর উপজেলা যুব লীগের সভাপতি ফজলুল হক সবুজ, সিনিয়র সহ-সভাপতি আবদুল বাছেত ও সহ-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাপ্পি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলনগর উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com