সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

কমলনগরে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

কমলনগরে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

কমলনগর: কমলনগরে পানিতে ডুবে আইমুন আক্তার (৭) ও বিবি খাদিজা (৩) নামে দুই খালা-ভাগ্নির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮আগস্ট) বিকেল ৩ টার দিকে বাড়ির পাশের একটি খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু আইমুন আক্তার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আমিন উল্যার মেয়ে এবং উত্তর-পশ্চিম

চর জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। বিবি খাদিজা একই গ্রামের আমজাদ হোসেন লিটনের মেয়ে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।

নিহত আইমুনের বাবা আমিন উল্যাহ জানান, দুপুরে তারা বিলের মধ্য দিয়ে পাশের বাড়ি যাচ্ছিলো। এ সময় অজান্তে বিলের মাঝে থাকা পানি ভর্তি খাদে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর বিকেলে ওই খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ শিশু দুইটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com