সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু চুরির অপবাদে নির্যাতন

ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু চুরির অপবাদে নির্যাতন

ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু চুরির অপবাদে নির্যাতন

প্রতিনিধি : কমলনগরে গৃহবধূ প্রীতি রানী তৃপ্তিকে (২৮) ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে নবজাতক চুরির মিথ্যা অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে আহত ও অজ্ঞান অবস্থায় ওই গৃহবধূর বড় ভাই তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এর আগে বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে উপজেলার করুনানগর এলাকার

জাঙ্গালীয়া গ্রামে প্রতিবেশী মিঠু দাস (৩০) ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণচেষ্টার ঘটনাটি ধামাচাপা দিতে নবজাতক চুরির মিথ্যা অভিযোগ এনে তাকে (গৃহবধূ) গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। বৃহস্পতিবার বিকেল নাগাদ হাসপাতালে প্রীতি রানীর জ্ঞান ফিরলে বেরিয়ে আসে আসল রহস্য। প্রীতি রানী হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা অর্জুন দাসের স্ত্রী। অভিযুক্ত মিঠু দাস একই গ্রামের চন্দ্র শেখর দাসের ছেলে।

প্রীতি রানী ও তার স্বজনরা জানান, কয়েক দিন ধরে পাশের বাড়ির বিবাহিত মিঠু দাস প্রীতি রানীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বুধবার রাত ২টার দিকে তার ঘরের জানলা দিয়ে ভেতরে প্রবেশ করে মিঠু দাস। প্রীতি রানীকে সে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে ঘরের পাশের বাগানে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়। বিষয়টি ধামাচাপা দিতে ওই যুবক তার শিশুসন্তান চুরির নাটক সাজিয়ে চিৎকার করে বাড়ির লোকজনকে জড়ো করে।

একপর্যায়ে শিশু চুরির অপবাদে প্রীতি রানীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে প্রীতি রানীকে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন বড় ভাই জয়ন্ত চন্দ্র রায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রীতি রানীর ভাই জয়ন্ত চন্দ্র রায় জানান, ১০ বছর আগে তার বোনের বিয়ে হয়। নিঃসন্তান হলেও শিশু চুরির অভিযোগটি সাজানো। তার বোনকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হওয়ার পর শিশু চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মারজুক জানান, প্রীতি রানীর হাত-পা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com