সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে লেগুনা উল্টে নারী ও শিশুসহ আহত ১২

কমলনগরে লেগুনা উল্টে নারী ও শিশুসহ আহত ১২

কমলনগরে লেগুনা উল্টে নারী ও শিশুসহ আহত ১২

প্রতিনিধি: কমলনগরে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী লেগুনা উল্টে নারী ও শিশুসহ ১২ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুুপুর সাড়ে ১২ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোবারগঞ্জ বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- লেগুনা যাত্রী নুর জাহান (৩০), আবদুল আজিজ

(৮), গৌরি বাবু (৪৫), সেলিনা বেগম (৪০), আমেনা বেগম (৪৫), হালিমা (৮), মরিয়ম (২৫), লুভনা (৬), নুর নাহার (৫০), পান্না (২৫), গোলেনুর বেগম (৪০) ও বাইসাইকেল যাত্রী মো. জাকির (২৫)।

আহত নুরজাহানের অবস্থা আশঙ্কাজনক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে অন্য আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দ্রুতগতির যাত্রীবাহী লেগুনাটি লক্ষ্মীপুর থেকে রামগতি যাচ্ছিলো। পথে তোরাবগঞ্জের উত্তর পাশে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা এক বাইসাইকেল আরোহী লেগুনাটির সামনে এসে পড়ে। এ সময় সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে দ্রুত গতির লেগুনাটি উল্টে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে সাইকেল আরোহীসহ ১২জন আহত হন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আমিনুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত নুরজাহানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলেছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com