সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ

কমলনগরে শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ

কমলনগরে শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ

লক্ষ্মীপুরের কমলগরের মাতাব্বরহাট মেঘনা তীরে নদী ভাঙনের শিকার শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। মাতাব্বরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ অর্ধশতাধিক শিশুর মাঝে ঈদের এ নতুন পোশাক বিতরণ করে। এ সময় অতিথি হিসেবে ছিলেন, চর ফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুনর রশীদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুর রহমান দিদার, সমাজ সেবক শাহাবুদ্দিন চৌধুরী প্রমূখ।

সংগঠন সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. সাইফুল্লাহ, মনির হোসেন মাতাব্বর, সংগঠনের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক জায়েদ হোসেন প্রমুখ। এসময় অতিথিগণ বলেন, ঈদ মানে আনন্দ।

আর এ ঈদটা মূলত শিশুদেরকেই বেশি মানায় আমাদের চেয়ে। শিশুদের জন্য ঈদের নতুন পোশাক, তাদের ঈদকে আরো বেশি আনন্দিত করবে। সংগঠনের সংগঠকদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। সমাজে এমন উদ্যোগ যত বাড়বে, তত অসহায় শিশুরা বেড়ে উঠবে অন্যদের মতো।

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com