সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রম উদ্যোগ: সবার জন্য উন্মুক্ত খাদ্য

কমলনগরে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রম উদ্যোগ: সবার জন্য উন্মুক্ত খাদ্য

কমলনগরে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রম উদ্যোগ: সবার জন্য উন্মুক্ত খাদ্য

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, তার নিজ ইউনিয়নসহ আশপাশের সকল মানুষের জন্য ব্যক্তি উদ্যোগে উন্মুক্ত পদ্ধতিতে (ফ্রি) খাদ্য বিতরণ শুরু করেছেন। তার এ রকম ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মাঝে দারুণ সাড়া ফেলেছে।
বৃহস্পতিবার (৯এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চলছিল। সরেজমিনে গিয়ে দেখা যায়, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে চাউল, টমেটো, পেয়াঁজ এবং সাবানসহ খাদ্য সামগ্রী উন্মুক্ত করে রাখা হয়েছিল। পাশে কাগজে লেখাছিল ফ্রি চাউল, ফ্রি সবজি ইত্যাদি।


বিভিন্ন বয়সি নারী পুরুষ যার যার প্রয়োজন মাফিক ওখান থেকে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছিল। খাদ্য সামগ্রী বিতরণ কালে গ্রহিতারা কোন ইউনিয়নের বাসিন্দা তাও দেখা হয়নি। কাউকে কোন পরিচয়ও জিজ্ঞাসা করা হয়নি। সবাই স্বাধীনভাবেই খুশি মনে দৈনিক প্রয়োজনীয় খাদ্য নিয়ে চলে যাচ্ছিল। প্রথম দিন প্রায় ৩শ মানুষ এ খাদ্য সামগ্রী নিয়েছে।
এসময় উপস্থিত থাকা চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন জানান, করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও জরুরী সেবা ছাড়া সব ধরনের পরিবহন ব্যবস্থা। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। সরকারের পক্ষ থেকে দেওয়া সকল খাদ্য ও সহায়তা সামগ্রী আমি আমার ইউনিয়নবাসীর মাঝে বিতরণ অব্যাহত রেখেছি। তবে এবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল মানুষের জন্য উন্মুক্তভাবে কিছু খাদ্য সামগ্রী বিতরণ শুরু করলাম। আমি কয়েক দিন দেয়ার চেষ্টা করবো।
তিনি আরো জানান, এরপরেও কেউ যদি বাদ পড়ে আমার ফোনে যোগাযোগ করলে সে নিজে না আসতে পারলে পৌঁছে দেয়া হবে।


চেয়ারম্যানের তাৎক্ষণিক এ ব্যতিক্রম উদ্যোগে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তোরাবগঞ্জ বাজারের এক পান দোকানদার খাদ্য সামগ্রী নেয়ার পর জানান, আমি তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা না হয়েও আজ এখান থেকে খাদ্য পেলাম। তিনি প্রতিক্রিয়ায় বলেন, সারাদেশেই এরকম ব্যতিক্রমী উদ্যোগ চালু করা দরকার।

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com