সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বাড়ির সামনের রাইস মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ

লক্ষ্মীপুরে বাড়ির সামনের রাইস মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ

লক্ষ্মীপুরে বাড়ির সামনের রাইস মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ

লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির সামনের রাইস মিলের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বেলাল হোসেন শিমুল (২১) নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিমুল সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের অর্নাস (সমাজবিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, ভোরে শিমুলের বড় ভাই ঘর থেকে বের হয়ে তাদের রাইস মিলের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় শিমুলের মরদেহ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- শিমুল আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউ জানাতে পারেননি।

সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিমুল আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।

এ ব্যাপারে কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com