সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে প্রবাসীর বাবা নিখোঁজ

কমলনগরে প্রবাসীর বাবা নিখোঁজ

কমলনগরে প্রবাসীর বাবা নিখোঁজ

লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন ইউনিয়নের বাসিন্দা প্রবাসী আজাদের বাবা মো. ইব্রাহিম মিয়াকে (৫০) খোঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার তার সন্ধান চায়।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে নিজ বাড়ি থেকে বের হয়ে হাজিরহাট বাজারে গিয়ে আর ফিরে আসেননি।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত আত্নীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ ইব্রাহিম চর ফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনুছ মাস্টার বাড়ির মৃত মো. এহসাক মিয়ার ছেলে।নিখোঁজ ইব্রাহিমের স্ত্রী বিবি ফাতেমা জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিদিনের মত বাড়ি থেকে হাজিরহাট বাজারে যেতে বের হন।

কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আত্নীয় স্বজনদের বাড়িসহ আশপাশের এলাকা ও বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।এব্যাপারে কমলনগর থানায় সাধারণ ডায়রি (জিডি) করবেন বলে জানান পরিবারের লোকজন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com