সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে খাদ্য সহায়তা দিল, "স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চর জাঙ্গালিয়া হাই স্কুল"

কমলনগরে খাদ্য সহায়তা দিল, “স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চর জাঙ্গালিয়া হাই স্কুল”

কমলনগরে খাদ্য সহায়তা দিল, “স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চর জাঙ্গালিয়া হাই স্কুল”

মোঃ ইয়াছিন: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন “স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চর জাঙ্গালিয়া এসসি হাই স্কুল” করুণানগরের আশপাশের লকডাউনের প্রভাবে অসহায় কর্মহীন ৬০ টি পরিবারের জন্য উপহার সামগ্রী নিয়ে এগিয়ে আসেন।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  রাতে “স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চর জাঙ্গালিয়া এসসি হাই স্কুল” সংগঠনের সদস্যগণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই সব উপহার সামগ্রী (আটা, ডাল, আলু, পেঁয়াজ, তৈল ইত্যাদি) পৌঁছে দেন।

সার্বিক সহযোগীতায় ছিলেন এসোসিয়েশনের অন্যতম সংগঠক নিলয় ভৌমিক, সদস্য- নাঈমুল ইসলাম, রাশেদ হোসাইন, দোলন মজুমদার, হৃদয় মজুমদার, দীপ্ত দাস, জিল্লুর রহমান, অনিক দাস, সুশব চক্রবর্তী, মোঃ রাকিব, মোঃ মানিক, শ্রীরূপ সরকার, সুব্রত দাস, অনন্ত দাস প্রমুখ।

তবে সাধারণ মানুষের দিক বিবেচনায় সহায়তা প্রদানের সময় কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকেন সংগঠনের সদস্যগণ।

সহায়তাপ্রাপ্ত করুণানগর এলাকার কয়েকজন কর্মহীন মানুষ তাদের অভিব্যক্তি এভাবেই প্রকাশ করেন, “কয়েকদিন ধরে কোনো কাজ কর্ম নেই। অনেক কষ্টের মাঝে এ সহায়তা পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি।”

“স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চর জাঙ্গালিয়া এসসি হাই স্কুল” এর প্রেসিডেন্ট ও সংগঠক নৌ প্রকৌশলী দেবব্রত মজুমদার (দেবু) বলেন, করোনার কারণে প্রান্তিক মানুষেরা কর্মহীন হয়ে অত্যন্ত অসহায় হয়ে পড়ছেন। এ বিপদের মুহূর্তে আমরা আমাদের এসোসিয়েশনের পক্ষ্য থেকে সামান্য সহযোগিতার মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমাদেরও ভালো লাগছে। তিনি আরও বলেন, ‘এ সময় যদি সবাই সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য আমরা আরও বেশি বেশি সহায়তার ব্যবস্থা করতে পারব।’ তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com