সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এলাকাবাসী মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে কমলনগরে হক-নেছা ফাউন্ডেশনের যাত্রা শুরু

এলাকাবাসী মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে কমলনগরে হক-নেছা ফাউন্ডেশনের যাত্রা শুরু

এলাকাবাসী মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে কমলনগরে হক-নেছা ফাউন্ডেশনের যাত্রা শুরু

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার উত্তর চর লরেঞ্চ গ্রামে স্থানীয় এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সামাজিক সংগঠন হক-নেছা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে উত্তর চর লরেঞ্চ গ্রামের ডা: তোফায়েল আহমেদের বাড়িতে ফাউন্ডেশনের শুভ সূচনা ঘোষণা করা হয়।

এ উপলক্ষ্যে স্থানীয়দের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমলনগর উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো: তোফায়েল আহমদে তার পিতা মরহুম মুন্সি ছেরাজল হক আমিন এবং মাতা মুরহুমা মোসাম্মদ শরিয়তের নেছার নামে হক-নেছা ফাউন্ডেশনের উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা জানিয়ে স্থানীয়দের মাঝে হক-নেছা ফাউন্ডেশনের শুভ সূচনা ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা ডা: তোফায়েল আহমেদ। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চর লরেঞ্চ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: বকুলের রহমান, শিক্ষক ও সাংবাদিক সানা উল্লাহ সানু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মরহুম হক-নেছার অপর ছেলে অবসর প্রাপ্ত শিক্ষক মাওলনা রহুল আমিন, নাতী কামাল উদ্দিন আহমেদ আমিন, সমাজ সেবক হাজী নজির আহমেদ, ছাত্রলীগ নেতা শাহ আরশ্রাফ আহমেদ রাজেন এবং শাহ আহসান আহমেদ রোমেল প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্থানীয় এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

হক-নেছা ফাউন্ডেশনের অন্যতম সহযোগী জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা শাহ আরমান আহমেদ মোবাইল ফোনে জানান, আমার দাদা দাদী নামে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষের কল্যাণমূলক কাজ করার ইচ্ছা আছে। এ জন্য এলাকাবাসীর সহযোগীতা চাই।

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com