সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে রান্না করতে না পারা একশ পরিবারে শুকনো খাদ্য দিলেন, ছাত্রলীগ নেতা হারুন

কমলনগরে রান্না করতে না পারা একশ পরিবারে শুকনো খাদ্য দিলেন, ছাত্রলীগ নেতা হারুন

কমলনগরে রান্না করতে না পারা একশ পরিবারে শুকনো খাদ্য দিলেন, ছাত্রলীগ নেতা হারুন

টানা কয়েক দিন যাবত অব্যাহত থাকা তীব্র জোয়ারে বাড়ি ঘর পানিতে ডুবে থাকার কারণে লক্ষ্মীপুরের মেঘনা উপকূলবর্তী কমলনগর উপজেলার অনেক গ্রামবাসী তাদের প্রয়োজনীয় খাবার রান্না করতে পারছে না। ফলে জোয়ারের পানির কারণে অনেকে খেয়ে না খেয়ে জীবন যাপন করছে।

এমন স্থানীয় এলাকাবাসীর প্রায় একশ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক হারুনুর রশিদ চৌধুরী। শুক্রবার (২১শে আগস্ট) রাতের বেলায় উপজেলার চর কালকিনি, চর লরেঞ্চ এবং চর মার্টিন এলাকায় এসকল খাবার বিতরণ করেন তিনি।

এসময় ছাত্রলীগ কর্মী সোহেল তাজ, রোবেল হাওলাদার, মোঃ সজীব, মোঃ সাহেদ, মোঃ সোহেল রানা, মোঃ আলী  তার সাথে ছিলেন।

হারুনুর রশিদ চৌধুরী জানান, অস্বাভাবিক পানির চাপে বিভিন্ন এলাকায় মানবিক সংকট তৈরি হয়েছে। অনেকের রান্না ঘর ও চুলো পানিতে ডুবে যাওয়ায় খাবার রান্না করতে পারছেনা। এমতাবস্থায় তাদের জন্য শুকনো খাবার দিয়েছি। তিনি সবাইকে এ সংকটে এগিয়ে আসার আহবান জানান।

মানবিকতা আরও সংবাদ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com