সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগর এলজিইডি’র নির্মিত সড়কে দুদক টীম

কমলনগর এলজিইডি’র নির্মাণাধীন সড়কে দুদক টীম

কমলনগর এলজিইডি’র নির্মাণাধীন সড়কে দুদক টীম

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র একটি নির্মাণাধীন সড়কের কাজের গুণগত মান পরীক্ষা করেছে দুদক টীম। মঙ্গলবার(২৯এপ্রিল) সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নে নির্মাণাধীন পূর্ব চর কাদিরার আয়ুব আলী সড়কের কাজের গুণগত মান পরীক্ষা করেন তারা। কাজটি বাস্তবায়ন করছে মের্সাস শাহনুর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। 

অভিযানকালে দুদকের টেকনিক্যাল টীমসহ অভিযানিক টীম সঙ্গে ছিল। 

কাজের অনিয়মের বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কাজটি পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষা করা হয়। 

দুদকের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো.আজগর হোসেন জানান, পরিদর্শনে পাকা সড়কে নিম্মমানের ইটের কনা বা খোয়া পাওয়া গেছে। তবে এইজিইডি অফিসের অন্যান্য কাজের ধরন, বরাদ্দ ও কাজের গুনগন মান যাচাই করে কোন অনিয়ম আপাতত পাওয়া যায়নি। 

 এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ফরহাদ জানান, দুদকের টেকনিক্যাল টীমের কোন সুপারিশ থাকলে আমরা কাজটি সংশোধন করে নিবো। কারণ কাজটি এখনো চলমান রয়েছে। 

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো. আব্দুল কাদের মোজাহিদ বলেন, উপজেলা প্রকৌলশী হিসেবে নতুন যোগদান করেছি দুদকের অভিযান বিষয়ে খোঁজ নিয়ে জানাবো। 

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com