সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আব্দুর রহমান বিশ্বাস || নিজেস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে  হত্যার বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন বক্তব্য রাখেন, মৃত  নুরুল আলম এর স্ত্রী শিউলি আক্তার,মা ফাতেমা বেগম,বড় ভাই মো: হারুন, মাষ্টার লোকমান হোসেন, মাষ্টার মাঈন উদ্দিন, মো: আনোয়ার, মো: ইসমাইল। 

স্ত্রী শিউলী বলেন, কেন আমার স্বামী কে হত্যা করা হয়েছে? আমি প্রশাসনের কাছে জানতে চাই এবং হত্যা কারির দ্রুত বিচার চাই।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নুরুল আলম (নুরু) হত্যাকাণ্ডের ঘটনার পর দীর্ঘ ২ মাস ৮ দিন পেরিয়ে গেলেও এখনো প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। তাই প্রশাসনের প্রতি তাদের আহ্বান—অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

মানববন্ধন শেষে তারা দ্রুত বিচার দাবিতে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলি প্রদান করেন।

উল্লেখ, লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের ৩ দিন পর নুর আলম নুরু (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ।  ১৯ জানুয়ারী সকাল ৯টায় উপজেলার মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের বল্কের মধ্যে থেকে মৃত দেহটি পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে  স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে বল্ক সরিয়ে লাশটি উদ্ধার করে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com