সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে কালবৈশাখী ঝড়ে মসজিদ মাদ্রাসাসহ শতাধিক কাচাঁঘর বিধ্বস্ত

কমলনগরে কালবৈশাখী ঝড়ে মসজিদ মাদ্রাসাসহ শতাধিক কাচাঁঘর বিধ্বস্ত

কমলনগরে কালবৈশাখী ঝড়ে মসজিদ মাদ্রাসাসহ শতাধিক কাচাঁঘর বিধ্বস্ত

কমলনগর: কমলনগরে কালবৈশাখী ঝড়ে একটি মসজিদ ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক কাচাঁঘর বিধ্বস্ত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলার মতিরহাট,চরকালকিনি, চরফলকন, পাটারীরহাট ও চরকাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় উপড়ে গেছে অসংখ্য গাছ-পালা। মতিরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাছান লিটন বলেন,বিকেল ৩টার ঝড়ে মতিরহাট বাজারের মসজিদের ছাউনি এবং বাজারের ৫টি দোকানের ছাইনি ভেঙ্গে যায়। এ সময় বাজারে বিদ্যুতের ১টি খুটি ভেঙ্গে যায়।
অন্যদিকে চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফউদ্দিন রাজন জানান, কালবৈশাখী ঝড় তার ইউনিয়নের দক্ষিণ চরপাগলা দারুল উলুম কাওমী মাদ্রাসা ও চরপাগলা ওলামাপাড়া মাদ্রাসাসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
লুধুয়া মাছঘাটের ব্যবসায়ী মো. কামাল হোসেন জানান, মেঘনায় মাছ শিকারের সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উজ্জল মাঝী, তপন মল্লিক ও তপন মাঝীর ট্রলার জেলেসহ নদীতে ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা তাদের নদী থেকে উদ্ধার করে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com