সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে দুবৃত্তদের আগুনে বিধবার ঘর পুড়ে ছাই

কমলনগরে দুবৃত্তদের আগুনে বিধবার ঘর পুড়ে ছাই

কমলনগরে দুবৃত্তদের আগুনে বিধবার ঘর পুড়ে ছাই

কমলনগর : কমলনগরে দুবৃত্তদের দেয়া আগুনে রোকেয়া বেগম নামের এক বিধবা নারীর বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ১ টার দিকে উপজেলার পাটোয়ারীরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। পাটোয়ারীরহাট ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ফলকন গ্রামের মৃত ইদ্রিস আলী স্ত্রী রোকেয়া বেগমের বসত ঘরে গভীর রাতে দুবৃত্তরা পেট্্েরাল দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় রোকেয়া বেগম তার ছেলে-মেয়েদের নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পায়। তবে আগুনে টিনের ঘর, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতির দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবার। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। এব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com