সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরের অগ্নিদগ্ধ গৃহবধূর ঢামেকে মৃত্যু

কমলনগরের অগ্নিদগ্ধ গৃহবধূর ঢামেকে মৃত্যু

কমলনগরের অগ্নিদগ্ধ গৃহবধূর ঢামেকে মৃত্যু

কমলনগর: কমলনগরের হাজীরহাট এলাকার অগ্নিদগ্ধ গৃহবধূ মিলি মমতাজ মুন্নির (২৪) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। মুন্নি চরলরেন্স এলাকার জাহিদ হোসেনর স্ত্রী। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। ঢামেকের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিদগ্ধ হয়ে ওই গৃহবধূর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। নিহত গৃহবধূর খালু ভবানিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হালিম এর সত্যতা নিশ্চিত করেছেন। মুন্নির পরিবারের অভিযোগ স্বামী জাহিদ হোসেন তাকে গায়ে কেরেসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
তবে জাহিদ হোসেনের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। জাহিদ হোসেন বলেন, মুন্নি প্রায়ই অভিমান করে আত্মহত্যার চেষ্টা চালাতেন। এ বিষয়ে কমলনগর থানার ওসিকে মৌখিকভাবে জানানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২ মে রাত দেড়টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে প্রথমে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হওয়া ঘটনায় মুন্নির খালু বাদী হয়ে একটি মামলা দায়ে করেছিলেন।

এ বিষয়ে উপ পরিদর্শক (এসআই) নুরুল হক জানান, গৃহবধূর মৃত্যুর বিষয়টি আমাদের এখনও জানা নেই। এ বিষয়ে আগে একটা মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে আমরা চেষ্টা চালাচ্ছি। এর আগে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছিলেন, জাহিদ মৌখিকভাবে তার স্ত্রীর একাধিক বার আত্মহত্যা চেষ্টার কথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনো সাধারণ ডাইরি করেননি।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com