সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় উত্তেজনা

কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় উত্তেজনা

কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় উত্তেজনা

কমলনগর: কমলনগরের অন্যায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ওমর ফারুক বাবুল । এ ঘটনার জের ধরে উপজেলার চর জাঙ্গালীয়ায় গত কয়েক দিন থেকে উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

হামলার শিকার আহত ওমর ফারুক বাবুল উপজেলার চর জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সে ওই গ্রামের তোফায়েল আহাম্মদ হাওলাদের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সম্প্রতি ওই এলাকার এক বিধবা নারী ও তার ছেলের ওপর হামলা করে স্থানীয় সন্ত্রাসী আদুস সত্তার মাঝি। এ অন্যায়ের প্রতিবাদ করলে পুলিশের উপস্থিতে সন্ত্রাসী আবদুস সাত্তার মাঝিসহ তার ভাড়াটে লোকজন ওই ইউপি সদস্যকে পিটিয়ে আহত করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। কিন্তু ভাড়াটে সন্ত্রাসীদের উপস্থিতে শালিস বৈঠকটি ভন্ডুল হয়ে যায়। এতে উত্তেজনা আরও বেড়ে যায়।

আহত ইউপি সদস্য বাবুল জানান, অন্যায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী আবদুস সাত্তার মাঝি তার লোকজন দিয়ে আমার ওপর হামলা চালায়। বর্তমানে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে জানাতে একাধিকবার আবদুস সাত্তার মাঝির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বিষয়টি স্থানীয়ভাবে সমজতার চেষ্টা করা হচ্ছে বলে শুনেছি। তা না হলে অভিযোগের ভিত্তিতের আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com