সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে মেঘনায় মালবাহী কার্গোর ধাক্কায় জেলে নিহত

কমলনগরে মেঘনায় মালবাহী কার্গোর ধাক্কায় জেলে নিহত

কমলনগরে মেঘনায় মালবাহী কার্গোর ধাক্কায় জেলে নিহত

কমলনগর : কমলনগরের মেঘনা নদীতে মাল বোঝাই কার্গো জাহাজের ধাক্কায় নৌকা ডুবে আবদুল মালেক (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ২ জেলে। শনিবার ভোর রাতের দিকে কমলনগরের মেঘনা নদীর কালকিনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলে আবদুল মালেক চরকালকিনি গ্রামের বাসিন্দা। আতহরা হলেন- একই এলাকার সাহাব উদ্দিনের ছেলে কামাল (৩০) ও সেরাজুল হকের ছেলে মনির হোসেন (৩২)। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় চরকালকিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার সাইফ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে জেলেরা নদীতে মাছ ধরছিলো। এ সময় একটি মালবাহী কার্গো জাহাজ জেলেদের ওই নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে ঘটনাস্থলে জেলে আবদুল মালেক মারা যায়। এ ঘটনায় আরো দুই জেলে আহত হয়েছেন।

তবে ধাক্কা দেওয়া জাহাজটি দ্রুত পালিয়ে যাওয়ায় গেছে বলে জানান তিনি।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com