সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ছাত্রীকে উত্যাক্ত করায় দন্ড

কমলনগরে ছাত্রীকে উত্যাক্ত করায় দন্ড

কমলনগরে ছাত্রীকে উত্যাক্ত করায় দন্ড

নিজস্ব প্রতিবেদক:কমলনগরে ৮ম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করায় মো.মিলন (১৯) নামের এক বখাটে যুবককে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়ালের আদালত ওই যুবকের অর্থ দন্ডের রায় দেন।

দন্ডপ্রাপ্ত মিলন উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে।

জানা গেছে,বখাটে মিলন গত ছয় মাস থেকে ফরাশগঞ্জ ফয়েজ আহ্মদিয়া ইসলামীয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী বিবি মরিয়মকে (১৫) উত্যাক্ত করে আসছিল। রোববার দুপুরে উত্যাক্ত করার সময় কমলনগর থানা পুলিশ তাকে আটক করে। সোমবার দুপুরে ওই যুবককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত তার পাঁচ হাজার টাকা জরিমান; অনাদায়ে তিন মাসের কারাদন্ডের রায় দেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com