সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সিনেমা হলে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

সিনেমা হলে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

সিনেমা হলে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: কমলনগরের মেঘনা সিনেমাহলে এক কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনায় আবদুর রহিম প্রকাশ চৌধুরী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত আরও দুই জন পলাতক রয়েছে।

শুক্রবার রাতে উপজেলার চরমার্টিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে হাজিরহাট মেঘনা সিনেমাহলে কিশোরীকে ধর্ষণ করে ওই বখাটে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত রহিম মধ্যচর মার্টিন গ্রামের বাসিন্দা রফিক উল্যাহর ছেলে।

জানা গেছে, আবদুর রহিম বৃহস্পতিবার দুপুরে চরমার্টিন এলাকার এক কিশোরীকে সিনেমা দেখাতে নেয়। সিনেমা চলাকালিন হলের ম্যানেজার হেলাল উদ্দিন (৩০) ও জেনারেটর অপারেটর সরকারের (৩২) সহযোগীতায় আসন পরিবর্তন নামে কৌশলে কিশোরীকে মেশিন রুমে নিয়ে যায়। ওই রুমে কিশোরীর মুখ বেঁধে রহিম ধর্ষণ করে। পরে হলের ওই দুই কর্মচারী র্ধষণের চেষ্টা করলে সিনেমার দর্শকরা টের পেয়ে কিশোরীকে উদ্ধার করে। তবে ওই সময় ধর্ষক রহিম ও দুই সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনার বৃহস্পতিবার রাতে ক্ষতিগ্রস্ত কিশোরীর ভাই বাদি হয়ে কমলনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শুক্রবার বিকেলে হাজিরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন অভিযান চালিয়ে ধর্ষক আবদুর রহিমকে গ্রেফতার করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজাহারভুক্ত অপর দুই আসামী করুনানগর এলাকা বাসিন্দা হেলাল ও সরকারকে গ্রেফতারে চেষ্টা চলছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com