সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লতিফ সিদ্দিকীর শাস্তির দাবীতে লক্ষ্মীপুর জেলাব্যাপী বিক্ষোভ

লতিফ সিদ্দিকীর শাস্তির দাবীতে লক্ষ্মীপুর জেলাব্যাপী বিক্ষোভ

লতিফ সিদ্দিকীর শাস্তির দাবীতে লক্ষ্মীপুর জেলাব্যাপী বিক্ষোভ

পবিত্র হজ্ব ও ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামাত সম্পর্কে কটুক্তিকারী মন্ত্রিসভা থেকে সদ্য বহিস্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর কটুক্তি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে শুক্রবার লক্ষ্মীপুর জেলাব্যাপী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বিক্ষেভ ও সমাবেশে লতিফ সিদ্দিকীর নাস্তিক-মুরতাদি কর্মকান্ডের দায়ে তাকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা।

কমলনগর: শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর কমলনগরের তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা। বিক্ষোভ শেষে শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন ওলামালীগের কেন্দ্রয়ি সাংগঠনিক সম্পাদক ও জেলা ওলামালীগের সভাপতি মাওলানা আবদুল্লাহ আল ইসরাফিল, জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা এম আলা উদ্দিন, কমলনগর উপজেলা যুগ্ম আহবায়ক মাওলানা হারুনুর রশিদ, ভবানীগঞ্জ কারামতিয়া ডিগ্রী মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহিম শামীম, তোরাবগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মহসিন প্রমুখ।

রামগঞ্জ সংবাদদাতা: শুক্রবার বাদ জুমা সোনাপূর বাজার বড় মসজিদ থেকে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমাবেশে বক্তব্য রাখেন রামগঞ্জ ইসলামী শাসনতন্ত্রের সভাপতি সেলিম আটিয়া, মাও লুৎফুর রহমান প্রমুখ।

এ ছাড়া রামগতি, রায়পুর ও লক্ষ্মীপুর সদরে একই দাবিতে শুক্রবার জুমার পর ও মাগরিবের নামাজের পর বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com