সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে “ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কমলনগরে “ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কমলনগরে “ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ২৮৮তম শাখা হিসেবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট শাখা উদ্ভোধন উপলক্ষে “ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য” শীর্ষক সেমিনার ২২ অক্টোবর, ২০১৪ বুধবার হাজিরহাট বাজারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার সেমিনারে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান মোহাম্মদ উল্লাহ। প্রবন্ধের উপর আলোচনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দীন খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলেকজান্ডার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক আল মাদানী, হাজিরহাট হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসাইন
ফারুকী, লক্ষ্মীপুর মাদ্রাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল। এ সময় কমলনগর উপজেলা চেয়ারম্যান এ্যাড. সৈয়দ মুহাম্মদ শামসুল আলম উপস্থিত ছিলেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com