সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে জেএসসি পরীক্ষার্থীর বিয়ে পন্ড, বর কনের পিতাসহ আটক ৪

কমলনগরে জেএসসি পরীক্ষার্থীর বিয়ে পন্ড, বর কনের পিতাসহ আটক ৪

কমলনগরে জেএসসি পরীক্ষার্থীর বিয়ে পন্ড, বর কনের পিতাসহ আটক ৪

কমলনগর প্রতিনিধি:: পরীক্ষার ১ দিন আগে জেএসসি পরীক্ষার্থীর বিয়ের আয়োজন পন্ড করে দিয়ে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে বর কনের পিতাসহ ৪ জন কে আটক করেছে পুলিশ। এ সময় বর কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ মার্টিন গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, বরের পিতা আবদুল কাদের, কনের পিতা আলী আহমেদ, চাচা এরশাদ আলী এবং ভাই আবু ছায়েদ ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , উপজেলার দক্ষিণ মার্টিন গ্রামের গোয়লা আলী আহমেদের মেয়ের সাথে সদর উপজেলার ফরাশগঞ্জ গ্রামের আবদুল কাদেরের ছেলের সাথে বিয়ের দিন ধার্য হয় বুধবার।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় দক্ষিণ মার্টিন চেীধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন ও কমলনগর তদন্ত কেন্দ্রের পুলিশ মেয়ের পিতা মাতাকে ডেকে অপ্রাপ্ত বয়স্ক মেয়েটির বিয়ে দিতে নিষেধ করে।

কিন্তু মেয়ের পিতা মাতা এ নিষেধ অমান্য করে শুক্রবার বিয়ে আযোজন করলে পুলিশ অনুষ্ঠানস্থলে গিয়ে অনুষ্ঠান ভেঙ্গে দেয় এবং ৪ জন কে আটক করে।

দক্ষিণ মার্টিন চেীধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন বলেন, রুনা আক্তার আমাদের বিদ্যালয় থেকে এ বছরের জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে এবং অষ্টম শ্রেনীতে তার মেধাক্রম প্রথম।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ের আযোজন ভেঙ্গে দিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com