সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মনপুরার মেঘনায় কর্নফুলীর মাস্টার মুকিতের মরদেহ উদ্ধার

মনপুরার মেঘনায় কর্নফুলীর মাস্টার মুকিতের মরদেহ উদ্ধার

মনপুরার মেঘনায় কর্নফুলীর মাস্টার মুকিতের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: ভোলার মনপুরার মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া গলিত মরদেহ এমভি কর্নফুলী-৫ লাইটারেজ জাহাজে মাস্টার শেখ এনামুল হক মুকিতের (৪০)। লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় জাহাজ কর্নফুলীতে

হত্যাকান্ডের ঘটনায় এ নিয়ে চালকসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন শুকানি শাফিনুর রহমান শাকিল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে মুকিতের স্বজনরা লক্ষ্মীপুরের কমলনগর থানায় এসে লাশ সনাক্ত করে। এর আগে বুধবার (১২ নভেম্বর) ভোলার মনপুরা সাকুচিয়া ইউনিয়নের আলমপুর সংলগ্ন মেঘনা নদীতে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মৃতদেহটি কমলনগর থানায় নিয়ে আসে।

নিহত শেখ এনামুল হক মুকিত নড়াইল জেলার লৌহাগড়া উপজেলার আন্তাইল গ্রামের মৃত ডা. মমিন শেখের ছেলে।

কমলনগর থানার উপ পরিদর্শক (এস আই) গোলাম মোস্তফা বলেন, ভোলার মনপুরার মেঘনা নদীতে একটি ভাসমান লাশের সন্ধ্যান পাওয়া যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে কমলনগর থানায় আনা হয়। স্বজনরা এসে সনাক্ত করলে লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে রোববার (৯ নভেম্বর) রাতে রামগতির আলেকজান্ডার এলাকা থেকে চালক নুর নেওয়াজের লাশ উদ্ধার করা।

প্রসঙ্গত, শুক্রবার (৭ নভেম্বর) রাতে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে লক্ষ্মীপুররের রামগতির ঘেনায় জাহাজের গ্রিজার পারভেজ, লস্কর টিটু ও শামীমসহ ৫ জন জাহাজ চালক নূরে নেওয়াজসহ তিনজনকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় জেলেরা পারভেজকে নদী থেকে আটক করে পুলিশে সপোর্দ করে।

শনিবার (৮নভেম্বর) রাতে জাহাজের মালিক আবদুস সালাম বাদী হয়ে ওই জাহাজে কর্মরত চারজনসহ পাঁচ জনকে আসামী করে কমলনগর থানায় মামলা দায়ের করেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com