সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরিক্ষার্থী গুরুত্বর আহত

কমলনগরে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরিক্ষার্থী গুরুত্বর আহত

কমলনগরে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরিক্ষার্থী গুরুত্বর আহত

নিজস্ব প্রতিনিধি: কমলনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে যাদের মধ্যে সহেল আহমেদ নামের এক জেএসসি পরীক্ষাথী অবস্থা গুরুতর। আহত ওই পরীক্ষাথীকে স্থানীয়রা উদ্ধার করে

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের করইতোলা বাজার সংলগ্ন সওদাগর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। সহেল আহমেদ স্থানীয় চর কালকিনি আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। সে তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামের নুরুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানায়, জেএসসি পরীক্ষাথীদের কে বহনকারী সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছলেই বিপরীত দিক থেকে আসা লেগুনার ধাক্কায় সিএনজিটি রাস্তার পাশে পড়ে যায়।

চর কালকিনি আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের বিদ্যালয়ের ওই ছাত্র সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে আজ বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেনি।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com