সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্রদের মাঝে ঢেউটিন বিরতণ

কমলনগরে শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্রদের মাঝে ঢেউটিন বিরতণ

কমলনগরে শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্রদের মাঝে ঢেউটিন বিরতণ

নিজস্ব প্রতিবেদক: কমলনগরে দরিদ্র পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬০ বান্ডিল ঢেউটিন ও ঘর নির্মাণ খরচের জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কমলনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ

ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির অধীনে এই ঢেউটিন ও টাকা বিরতণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল আওয়াল, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি কেন্দ্রিয় শ্রমিক লীগের সদস্য অ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ফারুক রেজা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উল্যাহ প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ফারুক রেজা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির অধীনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কাদিরপন্ডির হাট উচ্চ বিদ্যালয়ে ১০ বান্ডিল, চর জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে ৮ বান্ডিল ও দরিদ্র অসহায় নদীভাঙা পরিবার মাঝে ১ বান্ডিল করে মোট ৬০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়াও প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে নির্মান খরচের জন্য আরও তিন হাজার টাকা করে নগদ বিতরণ করা হয়েছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com