সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
পাগলের থলেতে হাজার হাজার টাকা !

পাগলের থলেতে হাজার হাজার টাকা !

পাগলের থলেতে হাজার হাজার টাকা !

সাজ্জাদুর রহমান: বৃদ্ধ পাগলের পেটের সাথে বেধে রাখা থলে থেকে ২৬ হাজার ২শ’ ৭৪ টাকা উদ্ধার করা হয়েছে। দুই টাকার নোট থেকে ৫০০ টাকার নোট এবং কয়েনও ছিল তাতে। টাকাগুলো গুছিয়ে নিলে প্রায়

অর্ধশত বান্ডিল হয়।

সোমবার ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে অজ্ঞাত মানষিক প্রতিবন্ধীর (পাগলের) বৃদ্ধের (৭৫) থলে থেকে ওই সব টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকা কমলনগর থানা পুলিশ হেফাজতে আছে। পাগল বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাজারের ব্যবসায়ীরা জানায়, প্রায় তিন বছর ধরে ওই পাগল বৃদ্ধ বাজারের অলিগলিতে থেকে আসছে। তিন বছরে কেউ তাকে গোসল করতে এবং চুল, দাঁড়ি-গোফ কাটতে দেখেনি। জুম্বুল (বড় পাঞ্জবী) পরে থাকতো। তার পেট ছিল বিশাল আকৃতির। মাথায় লম্বা চুল, ছিল মুখ ভর্তি দাঁড়ি। ভিড়-ভিড় করে দু,একটা কথা বলতো। শান্ত প্রকৃতির ওই বৃদ্ধ বাজারের ব্যবসায়ী ও হাটে আসা মানুষদের কাছ থেকে খাবার চেয়ে খেতো ; তবে তেমন টাকা-পয়সা চাইতো না। কেউ দিলে না করতো না।

সোমবার দুপুরে বাজারের ব্যবসায়ী ইসমাইল, আবুল কাসেম সুমন, ইদ্রিস, হারুন, তাহের, অর্জুন ও বেলালসহ কয়েকজন পাগল ওই বৃদ্ধকে জোর করে সেলুনে নিয়ে চুল, দাঁড়ি ও গোফ ছোট করে দেয়। পরে তাকে গোসল করানোর জন্য জুম্বুল খুললে দেখা মেলে টাকার থলের। মানুষের দেয়া টাকাগুলো সে পেটের সাথে বেধে রাখা থলেতে জমাতো। যে কারণে তার পেট বড় দেখাতো।

কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম বলেন, মানষিক প্রতিবন্ধী ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কাছে থাকা টাকাগুলো পুলিশ হেফাজতে আছে। তার নাম পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা চলছে। পরিচয় জানতে পারলে তাকে পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com