সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
পুলিশের গাড়ি কেড়ে নিল কমলনগরের প্রবাসীর প্রাণ

পুলিশের গাড়ি কেড়ে নিল কমলনগরের প্রবাসীর প্রাণ

পুলিশের গাড়ি কেড়ে নিল কমলনগরের প্রবাসীর প্রাণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার সৌকত শাহিনকে বহনকারী পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক বাবুল হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।

চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কুমিল্লা বিশ্বরোডে পৌঁছলে বুধবার রাত পৌনে ৯ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে দুপুর ২ টার দিকে কমলনগর উপজেলার হাজিরহাট দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে। সে সৌদি প্রবাসী ছিলেন। সম্প্রতি দেশে ফেরেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুল মোটরসাইকেল যোগে হাজিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ বাজারে পৌঁছলে বিপরিত দিকে থেকে আসা সহকারী পুলিশ সুপার সৌকত শাহিনকে বহনকারী পুলিশের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী বাবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের পরার্মশে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বাবুলের ভাই শাহজাহান ও তার স্বজনরা জানায়, বাবুল পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেও পুলিশ তাকে উদ্ধার না করে উল্টো তার ওপর ক্ষিপ্ততা দেখায়। আটক করে তার মোটরসাইকেল। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ আহত মোটরসাইকেল আরোহী প্রবাসী বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে, এব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার সৌকত শাহিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com